পোস্টগুলি

কবিতা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
একটি প্রেমিক হৃদয়! Mrinmoy Chowdhury  একটি প্রেমিক হৃদয়  তোমাকে ছুঁতে চায়, তোমাকে অনুভবে  চায়, যেন একটুখানি ভালোবাসা পায়। একটি প্রেমিক হৃদয় নিকোটিন নামক ক্যান্সারের- সাথে যুদ্ধ করে, গভীর রাতে- ঘুমের বড়ি সেবন করে নিকোটিনের হাতে ফুলের বাগান গড়ার চেষ্টা তোমাকে পাওয়ার কঠোর সাধনা সে বাগানে গোলাপ ফুল গাছ ছিল একটি গোলাপ ফুটে উঠেনি ওই বাগানে।  বিষাদে ভরা ছিল এ মন কাশফুলেরা এখন ডাকছে কাছে; খুব কাছে ডাকছে-চন্দমল্লিকারা  আমি বুঝি, ফুলের হাসি।  একটি প্রেমিক হৃদয়! গোলাপের পাপড়িতে  এক ফোঁটা কুয়াশা গড়িয়ে পড়লো শিশিরে ভেজা গোলাপটাও  যেন বলছে; তুমি প্রেমে পড়েছ।  হারিয়ে গিয়েছি তোমাতে  শ্বাসরুদ্ধকর যন্ত্রণা হচ্ছে  গভীর থেকে গভীর রাত ঘুমের বড়ি কাজ করতে চলেছে আর এভাবেই ধীরে ধীরে এবং আরো ধীরে  হারিয়ে যাচ্ছে 'একটি প্রেমিক হৃদয়।'